ধর্মের নামে ভুল ব্যাখ্যা চালাচ্ছে জামায়াত ইসলামী- ওয়াদুদ ভূইয়া
খাগড়াছড়ি প্রতিনিধি।। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যেতে পারবে। আর হজ করতে হবে না। নারীদের পর্দার আরালে থাকতে হবে। এসব অপপ্রচার বন্ধ করে সাধারাণ মানুষ’কে ভুল ব্যাখ্যা দিয়ে ভোট চেয়ে সাধারণ জনগণকে বিভ্রান্তি চালাচ্ছে জামা’য়াত ইসলাম। শনিবার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহা- ই – ইয়াজাদাহুম উদযাপন উপলক্ষ্যে আয়োজিত তাজেদারে মদিনা সুন্নী সম্মেলন খাগড়াছড়ি ২৯৮নং আসনের পদপ্রার্থী ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়া এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ সাংসদ নির্বাচনে বিএনপি’র গায়ে বিভিন্ন তকমা লাগিয়ে ভোট পাওয়ার কৌশল অবলম্বন করছে জামা’য়াত ইসলামী।
এসময় আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কাজী মাওলানা আবু তাহের আনছারী’র সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, ছোবহানিয়া আলিয়া কালিম মাদরাসা ও চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মঈনদ্দিন আশরাফী (মু. জি. আ.), খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রব রাজা, সাধারণ সম্পাদক সাজেদ মাহমুদ।






















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































